বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের কন্যা আলিশবা ইকবাল। আড়াই বছর বয়সী আলিশবার চোখে বাবা তামিম মূলত ফুটবলার।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন তামিম। যেখানে দেখা যায় আলিশবা বলছে, তার বাবা ফুটবল খেলে।
ভিডিও দেখা যায়, খেলার ছলে আলিশবাকে তার মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেছেন, ‘তোমার বাবা কী খেলে?’ মেয়ের সোজাসুজি উত্তর, ‘ফুটবল।’
আলিশবার এই ভিডিওটি বেশ সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে। ঘণ্টা পার হতেই প্রায় কয়েক লাখ প্রতিক্রিয়া দেখা গেছে।
তামিমের মেয়ে আলিশবার জন্ম ২০১৯ সালের নভেম্বরে। ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি বাঁ-হাতি এ ওপেনারের প্রথম সন্তান ছেলে আরহাম ইকবালের জন্ম হয়েছিল।
ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষে এখন পরিবারসহ লন্ডনে রয়েছেন তামিম। লন্ডনে ছুটি কাটাচ্ছেন তিনি। ক্যারিবিয়ানে থাকাকালীনই আন্তর্জাতিক টি-২০ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। তার নেতৃত্বে ওয়ানডে সিরিজে উইন্ডিজদের ৩-০ তে হারিয়েছে বাংলাদেশ দল।