জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটি বঙ্গবন্ধু ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করে।
বুধবার (২০ জুলাই) দুপুর ২টায় নবগঠিত কমিটি'র সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিবের নেতৃত্বে সব নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
এসময় নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করবো আমরা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সকল দাবী আদায়ে সোচ্চার ভূমিকা পালন করবে ছাত্রলীগ।
উল্লেখ্য, দীর্ঘ পাঁচ বছর দুই মাস পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে বুধবার (৬ জুলাই) ৩০৬ সদস্যবিশিষ্ট এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।