ঠাকুরগাঁওয়ে নদীর ধার থেকে বস্তাবন্দি অবস্থায় এক কিশোরীকে (১৪) জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। পরে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে টাঙ্গন নদীর পাড় থেকে তাকে উদ্ধার করা হয়। তার নাম মাহফুজা খাতুন। তার বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সদর থানার ওসি কামাল হোসেন।
তিনি জানান, সকালে টাংগন জোড়া সেতুর নিচে বস্তাবন্দি অবস্থায় ওই কিশোরীকে দেখতে পান স্থানীয়রা। পরে তাকে জীবিত উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, ওই কিশোরী এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো হবে।