বয়স নিয়ে কটাক্ষের জবাবে এ বার কিঞ্চিৎ কড়া হলেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। তিনি যে এ সবে একেবারেই পাত্তা দিতে নারাজ, সে কথাও স্পষ্ট করে দিলেন অক্ষয় কুমার।
'কফি উইথ কর্ণ'-এর তৃতীয় পর্ব সদ্য সম্প্রচারিত হয়েছে। সামান্থা প্রভুর সঙ্গে সেখানেই অতিথি ছিলেন অক্ষয়। কথা প্রসঙ্গে উঠে এল কমবয়সি অভিনেত্রীদের নায়ক হওয়ার বিষয়টি। নেটমাধ্যমে এ নিয়ে বরাবরই ঠাট্টা-রসিকতার পাত্র প্রৌঢ়ত্বের দোরগোড়ায় দাঁড়ানো অভিনেতা। তাতেই অক্ষয়ের সটান জবাব, ‘আমায় দেখে ৫৫ বছরের লোক বলে মনে হয় না বলেই তো লোকের এত গা জ্বলে? ও ঠিক আছে। আমি পাত্তা দিই না।’
আপাতত প্রচারে ব্যস্ত বলিউডের ‘খিলাড়ি’। তার নতুন ছবি, আনন্দ এল রাই পরিচালিত ‘রক্ষা বন্ধন’ মুক্তি পাচ্ছে ১১ অগস্ট।