পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত ৫৬টি ফিরতি হজ ফ্লাইটে ২০ হাজার ৭৭৪ জন হাজী দেশে প্রত্যাবর্তন করেছেন। শনিবার (২৩ জুলাই) হজ বুলেটিনের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
বুলেটিনে জানানো হয়, ৫৬টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন এসব হাজি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২৪টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ২৭টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি।
গত ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবার গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান। এরমধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইন্সের ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে পাঁচ হাজার ৮৬৪ জন হজযাত্রী সৌদি গিয়েছিলেন।