পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে রাজস্ব আদায় বাড়ছে

প্রজনন মৌসুমে মা-ইলিশ, জাটকা রক্ষাসহ সরকারের নানা পদক্ষেপে সমুদ্রে বেড়েছে ইলিশসহ সব ধরনের মাছের উত্পাদন। পাথরঘাটা মত্স্য অবতরণ কেন্দ্রের হিসেব বলছে, গত অর্থবছরের তুলনায় এ অর্থবছরে ইলিশের পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়েছে। ফলে রাজস্ব আদায়ের পরিমাণও বেড়েছে। 

পাথরঘাটা মত্স্য অবতরণ কেন্দ্রের ব্যবস্হাপক মির রাশেদুল ইসলাম জানান, পাথরঘাটা মত্স্য অবতরণ কেন্দ্রে ২০২০-২১ অর্থবছরে ১ হাজার ১৫২ দশমিক ৫৬ মেট্রিক টন ইলিশ ও ১ হাজার ৫৮১ দশমিক ৩৬ মেট্রিক টন সামুদ্রিক নানা প্রজাতির মাছ বিক্রি হয়েছে। আর ২০২১-২২ অর্থবছরে ২ হাজার ৪৭৫ দশমিক ৯৩ মেট্রিক টন ইলিশ ও ২ হাজার ৩২৪ দশমিক ২১ মেট্রিক টন সামুদ্রিক নানা প্রজাতির মাছ বিক্রি হয়েছে অবতরণ কেন্দ্রটিতে। 

বাংলাদেশ ফিশিং বোর্ড মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী জানান, বর্তমানে বড় ইলিশে ভরে যায় অবতরণ কেন্দ্রটি।

পাথরঘাটা উপজেলা মত্স্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, এখন প্রজনন মৌসুম। ছয় মাসের নিষেধাজ্ঞার কারণে জাটকা রক্ষা পাওয়ায় আজ ইলিশের উত্পাদন বেড়েছে। আগামী কয়েক বছরে সামুদ্রিক মাছের উত্পাদন আরো কয়েক গুণ বাড়বে বলেও দাবি করেন তিনি।