অতিরিক্ত ওজন যেভাবে হার্ট অ‍্যাটাকের ঝুঁকি বাড়ায়

বেশি বয়সে হৃদরোগ হবে এমনটা ভাবার কোনো কারণ নেই, কমবয়সেও হৃদরোগ দেখা দিতে পারে। নাগরিক জীবনে অস্বাস্থ‍্যকর খাওয়াদাওয়া, শরীরচর্চা না করা, প্রবল মানসিক চাপের মতো বিষয়গুলো উচ্চ রক্তচাপের অন‍্যতম কারণ। আর এই উচ্চ রক্তচাপের হাত ধরেই জন্ম নেয় হৃদরোগ। 

স্থূলতার সমস্যা যাদের রয়েছে, সে কম বা বেশি বয়সী যে কারও-ই হৃদরোগের ঝুঁকি থাকে। দেশ-বিদেশের বিভিন্ন গবেষণা বলছে ৩৫-৪০ বছর বয়সীদের মধ‍্যে অতিরিক্ত ওজন হার্ট অ‍্যাটাকের অন‍্যতম কারণ। বাইরে থেকে সুস্থ দেখালেও সব সময়ে বোঝা যায় না শরীরের ভেতরে কী চলছে। হৃদরোগের ঝুঁকি কমাতে ওজন নিয়ন্ত্রণে রাখা খুব দরকার। ‘আমেরিকান হার্ট অ‍্যাসোসিয়েশন’-এর ২০২১ সালের পরিসংখ‍্যান অনুযায়ী, বিশ্বের মোট জনসংখ্যার ৪৯ শতাংশ স্থূলতার সমস‍্যায় ভুগছেন।

২০১৫ সালে স্থূলতার কারণে প্রায় ৪ কোটি মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল

২০১৫ সালে স্থূলতার কারণে প্রায় ৪ কোটি মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল।শরীরচর্চার প্রতি অবহেলা স্থূলতার সমস‍্যা বাড়িয়ে দিচ্ছে। এবং সেটা হৃদরোগের কারণ হয়ে ওঠছে। চিকিৎসকদের মতে, অতিরিক্ত ওজন সুস্থ জীবনযাপনের জন্য ভালো নয়। অনেক রোগের ঝুঁকি বাড়ে এর ফলে। নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া, অতিরিক্ত তেল-মসলা দেওয়া খাবার না খাওয়া এবং শরীরচর্চা এর একমাত্র সমাধান।