মানবতাবিরোধী অপরাধ: খুলনার ৫ জনের রায় বৃহস্পতিবার

মানবতাবিরোধী অপরাধের মামলায় খুলনার বটিয়াঘাটার পাঁচজনের বিরুদ্ধে বৃহস্পতিবার (২৮ জুলাই) রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৬ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের  ট্রাইব্যুনাল মামলাটি রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

এদিন আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি।

আসামিরা হলেন- আমজাদ হোসেন হাওলাদার, সহর আলী সরদার, আতিয়ার রহমান, মোতাছিম বিল্লাহ, কামাল উদ্দিন গোলদার।

মামলার অভিযোগে বলা হয়, ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ করেছিলেন এসব আসামি। তাদের বিরুদ্ধে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও হত্যার চারটি অভিযোগ আনা হয়।