বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শাখার নতুন কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে।
বুধবার (২৭ জুলাই) দুপুর ১২টায় নতুন কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কৃষিবিদ চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এসময় নব কমিটির সভাপতি রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আমিনুর রশীদ ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নতুন কমিটির সদস্যরা দেশের জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, শুক্রবার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম ঠান্ডু এবং প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ড. মশিউর মালেক এ কমিটির অনুমোদন দেন।