পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে জাপা মনোনীত প্রার্থী প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি হাফিজউদ্দিন আহমেদকে ঠাকুরগাঁও-৩ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জাতীয় পার্টি। শুক্রবার সকালে সাবেক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাফিজ উদ্দিন আহমেদ জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এ সময় তিনি এলাকায় রাস্তা পাকা করন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও নতুন ভবন তৈরি, ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠা, মসজিদ, মন্দির, হরিবাসরে আর্থিক অনুদান প্রদান, ডাকবাংলো, শহিদ মিনার, ছাত্রী ছাউনী, নতুন ২০টিও অধিক ব্রিজ ও রাবার ডেম নির্মাণ করেছেন।
মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ মনোনয়ন না পেলে জাতীয় পার্টির ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে যা নির্বাচনে মহাজোটের বিপক্ষে যেতে পারে। এতে মহাজোটের এ আসনটি হারানোর সমূহ সম্ভাবনা রয়েছে। এমনকি নৌকা মার্কা দিয়ে ওয়ার্কার্স পার্টির বর্তমান এমপি ইয়াসিন আলীকে মহাজোটের প্রার্থী করা হলে এ আসনে মহাজোটের জেতার আদৌ সম্ভাবনা নেই বলে মন্তব্য করা হয়।
এ সময় জাতীয় পার্টির পীরগঞ্জে উপজেলা সভাপতি ইসাহাক আলী, সহ-সভাপতি খায়রুল আনম চৌধুরী, মেরাজ উদ্দিন ও দবিরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক বুলবুল আহমেদ ও মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিস, রাণীশংকৈল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আনারুল হক প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ