সিলেটে বন্যার্তদের পাশে প্রবাসীরা

সিলেটের বিশ্বনাথে বৃহস্পতিবার (৪ আগস্ট) যুক্তরাজ্য প্রবাসীদের ‘ফ্লাড আপিল ২০২২’র সাম্প্রতিক স্মরণকালের ভয়াবহ বন্যায় ৮টি ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের মধ্যে ৩২ লাখ টাকা প্রতিনিধিদের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। বিশ্বনাথ এইড ইউকের মাধ্যমে সংগ্রহ করা অর্থ বিতরণ অনুষ্ঠান উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের ও কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরউদ্দিন, ব্যবসায়ী ইমাদউদ্দিন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, যুক্তরাজ্য প্রবাসী সামছু মিয়া লয়লুছ, হাসিনুজামান নুরু। 

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, মোহাম্মদ আলী শিপন, শহিদুর রহমান, আবুশ কাশেম, আহমদ আলী হিরণ, সফিকুল ইসলাম শফিক, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের প্রমুখ।