সাড়ে ৪ বছরে জব্দ করা বিভিন্ন প্রকার মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নেত্রকোনা জেলা শহরের পারলাস্থ বিজিবি ক্যাম্পের এমটি পার্কে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এর মাদকের ভয়াবহতা নিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা ব্যাটালিয়ন-৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এএসএম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আলী হায়দার রাসেল, নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এম মহসিন আলম, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাবিকুন্নাহার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মশিউর রহমান,কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. ফারুক আহমেদ প্রমুখ।
২০১৭ সালের ১ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১১ মে পর্যন্ত বিজিবির বিভিন্ন অভিযানে ৯ হাজার ২৯৭ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ, ৪০৩ পিস ইয়াবা, ৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৮০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা এ সব মাদক দ্রব্য এদিন ধ্বংস করা হয়।