প্রাইম ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেলেন বিশিষ্ট ব্যবসায়ী উদ্যোক্তা সুজাদুর রহমান। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির ২৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাকে ডিরেক্টর হিসেবে নির্বাচিত করা হয়। এরপরই সর্বসম্মতিক্রমে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান সুজাদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পুন:নির্বাচিত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
কোম্পানির নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান সুজাদুর রহমান বাংলাদেশের বৃহত্তম তেল কোম্পানি পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য।
বিশ্বব্যাংক,ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)এবং ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও)কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের পলিসি এন্ড ডেভেলপমেন্ট অ্যাডভাইজর হিসেবে কাজ করছেন সুজাদুর রহমান।
তিনি বেসিসের অবকাঠামো এবং হাই-টেক পার্ক বিষয়ক কমিটিরও আহ্বায়ক। বাংলাদেশের সফল ব্যবসায়ী উদ্যোক্তাদের একজন সুজাদুর রহমান।
সুজাদুর রহমান ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের স্বাধীন পরিচালক ছিলেন। তিনি বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের (বিবিএফ)সদস্য ছিলেন।
দেশের শীর্ষ সিকিউরিটি সেবাদানকারী জি-৭ সিকিউরিটিজের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান তিনি। একইসাথে তিনি কিংস কনসালটেন্ট লিমিটেডের চেয়ারম্যান এবং মাইন্ডল্যাবজ লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।
সুজাদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী নিয়েছেন।