নিজেদের জলসীমার মধ্যেই মহড়া চলছে: চীন

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিজেদের জলসীমার মধ্যে মহড়া চালাচ্ছে। সোমবার (৮ আগস্ট) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব কথা বলা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তাইওয়ান ঘিরে বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার চীনা সামরিক মহড়া রবিবার শেষ হওয়ার কথা থাকলেও তা থামানো হয়নি।

এ বিষয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন মেনে এই সামরিক মহড়া চলছে।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের জেরে বৃহস্পতিবার থেকে এই মহড়া শুরু হয়। পেলোসির সফরের আগেই যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে রেখেছিল চীন। তবে পেলোসি এসব হুমকির মধ্যেই তাইওয়ান সফর করেন।