বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কৃষিবিদদের কৃষি সামগ্রী বিতরণ

সিলেট জেলার কোম্পানীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কৃষি সামগ্রী বিতরণ করেছেন কৃষিবিদরা। মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ১১টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কে.আই.বি.) সিলেট জেলা শাখার আয়োজনে কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল বাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০০ পরিবারকে ধানের বীজ, মাছের পোনা, মুরগির বাচ্চা ও মুরগির খাবার বিতরণ করেন কৃষিবিদ ইনস্টিটিউশনের সদস্যরা। এছাড়াও স্থানীয়দের গবাদিপশুদের টিকা প্রদান করা হয়েছে। 

কৃষি সামগ্রী বিতরণ কর্মসূচির আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কে.আই.বি'র সিলেট জেলা শাখার সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ মো. সাজিদুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক ড. সালাহ উদ্দীন আহমদের সঞ্চালনায় অতিথি হিসেবে কে.আই.বি'র ঢাকা মেট্রোপলিটন শাখার সাধারণ সম্পাদক ড. মো. তাসদিকুর রহমান সনেট এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এ এফ এম মাহবুবুল হাসান মাহবুব উপস্থিত ছিলেন। 

এছাড়া অন্যান্যদের মধ্যে কে.আই.বি’র সিলেট শাখার সহ-সভাপতি ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুস্তম আলী, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম আই নজরুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক যুগ্ম-পরিচালক মো. আবু নাসের, কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো  লুৎফর রহমান, সিলেট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস শহিদ হোসেন, গোলাপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. জোনায়েদ কবীর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (ফার্ম)মো. ছায়াদ মিয়া, উপরেজিস্ট্রার ডা. সন্তোষ রঞ্জন পাল, উপরেজিস্ট্রার ডা. ফখর উদ্দিন, উপপরিচালক (অর্থ)সুমিত সরকার, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ডা. ঋত্বিক দেব অপু, বাংলাদেশ ছাত্রলীগের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশিকুর রহমান (আশিক), সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি উত্তম কুমার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।