দীর্ঘ ৪৫ বছর পর আলিম থেকে ফাজিল মাদ্রাসায় উন্নীত হলো মনোহরগঞ্জ দারুল উলুম কেরামতিয়া আলিম মাদ্রাসা। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা পরিদর্শন দপ্তরের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিন্নত আলী বলেন, এমন খবরে খুশি ছাত্র, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী। এতে করে এ এলাকার শিক্ষার্থীরা অত্র মাদ্রাসায় ফাজিল (ডিগ্রী সমমানের) পড়ার সুযোগ পাচ্ছে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামকে অসংখ্য ধন্যবাদ। প্রতিষ্ঠানটি ফাজিল মাদ্রাসার স্বীকৃতি পাওয়ায় শিক্ষার দিক দিয়ে আরও এক ধাপ এগিয়ে গেলো। এছাড়াও এলাকার এ অর্জন টিকিয়ে রাখতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ বিষয়ে কথা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ বিষয়টি নিশ্চিত করেন। শিগগিরি ফাজিল শ্রেণীতে পাঠদান কার্যক্রম চালুর কথা জানান তিনি।
জানা যায়, ১৯৭৮ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৯ সালে মাদ্রাসাটি দাখিল স্তরে বোর্ড স্বীকৃতি ও ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষে আলিম স্তরে বোর্ড স্বীকৃতি লাভের মাধ্যমে ২০০১ সালে এমপিওভূক্তি হয়। উপজেলা সদরের ১০ কিলোমিটারের মধ্যে আর কোন ফাজিল মাদ্রাসা না থাকায় এ উচ্চ শিক্ষা অর্জনে এ এলাকার শিক্ষার্থীদের নানা বিড়ম্বনায় পড়তে হতো।
প্রতিষ্ঠানটি ফাজিল মাদ্রাসায় উন্নীত হওয়ায় উচ্চ শিক্ষা অর্জনে এ এলাকার শিক্ষার্থীদের জন্য শিক্ষা ব্যবস্থায় এক মাইলফলক তৈরি হলো।
চলতি বছরের ২৪ জুলাই থেকে ২০২৬ সালের ২৩ জুলাই পর্যন্ত ফাজিল (স্নাতক) বিএ স্তরে ৪ বছরের জন্য প্রাথমিক পাঠদানের অনুমতি দিয়েছে ইসলামি আরবি