বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকায় একটি জঙ্গল থেকে সাজু মিয়া (৫০) নামে এক ভ্যান চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকা থেকে নিহত সাজু মিয়ার লাশ উদ্ধার করা হয়। নিহত সাজু মিয়া শহরের আটাপাড়া এলাকার আবু তালেবের ছেলে। তিনি শহরতলীর বড় কুমিড়া গ্রামে শ্বশুরবাড়ির কাছেই বসবাস করতেন।
বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুজন মিয়া বলেন, সাজু মিয়ার ভ্যানটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ভ্যান ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্য তাকে হত্যা করে থাকতে পারে।