করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ১৭০

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ১৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮২৪টি নমুনা পরীক্ষা করে এই ১৭০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৫২ শতাংশ। আগের দিন এই হার ছিল ৪ দশমিক ৫৪ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৯ হাজার ৬০৯ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৩১৫ জনের মৃত্যু রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৩৩৪ জন সুস্থ হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৮৩৮ জন।