পাক-ভারত দুই দেশের বর্ডারে যেমন উত্তেজনা বিরাজ করে। তার দ্বিগুণ উত্তেজনা বিরাজ করে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচে। দুই দেশের সীমানা ছাড়িয়ে উত্তেজনা বিরাজ করে কোটি ক্রিকেটপ্রেমীদের মাঝে। ক্রিকেট ম্যাচকে ঘিরে কথার লড়ায় জমে উঠে দুই দেশের সাবেক ক্রিকেটারদের মাঝে।
পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম বলেছেন পাকিস্তান এখন যেকোনো দিন ভারতকে হারাতে পারে। ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারায় পাকিস্তান। এই জয় পাকিস্তানের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন তিনি।
২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে বৈশ্বিক টুর্নামেন্টে ভারতে বিপক্ষে ১২ ম্যাচ জয়হীন ছিলো পাকিস্তান। বিশ্বকাপে ভারতের সামনে কেমন খেই হারিয়ে ফেলতো পাকিস্তান। ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপে অবশেষে হারের ব্যর্থতা থেকে বের হতে সক্ষম হয় পাকিস্তান। সেই জয় থেকেই আত্মবিশ্বাস পেয়েছে পাকিস্তান।
স্টার স্পোর্টসের এক আলোচনায় ওয়াসিম আকরাম বলেন, গত ২ বছর ধরেন পাকিস্তান দল উন্নতি করছে। এরই ধারাবাহিকতায় এক বছর আগে বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয় পেয়েছিল পাকিস্তান। এই জয় তাদের অনেকটা আত্মবিশ্বাস দিয়েছে বলে মনে করেন তিনি। আসন্ন এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে বেশ আশাবাদী ওয়াসিম আকরাম ।
তবে তার কপালে কিছুটা চিন্তার ভাজ ফেলেছে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। টপ অর্ডার ফর্মে থাকলেও তার চিন্তা মিডল অর্ডার ব্যাটিং নিয়ে। তিনি বলেন, শুধু একটা বিষয় নিয়ে চিন্তিত, তা হলো মিডল-অর্ডার। চার নম্বরে ইফতেখার আহমেদ ছাড়া মিডল-অর্ডারে অভিজ্ঞ কেউ নেই। এরপর সম্ভবত থাকবে হায়দার আলি, তরুণ সেনসেশন যে ধারাবাহিক নয়। টি-টুয়েন্টি সংস্করণে বাবর আজম ও রিয়াওয়ানই মূল।
টি-টুয়েন্টি ফরম্যাটে এখন পাকিস্তানের হয়ে ৬৭.৫৩ শতাংশ রানই করেছে বাবর, রিজওয়ান ও ফখর জামান এই তিন টপ-অর্ডার ব্যাটার।
ওয়াসিম আকরাম বলেন, সামগ্রিকভাবে আত্মবিশ্বাসী তারা। তবে এটা নির্ভর করছে ভারত-পাকিস্তান ম্যাচের আগে সেখানে পৌঁছানোর পর তারা কেমন অনুভব করছে বা কেমন মানসিকতায় আছে তার ওপর।