অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে বাংলাদেশের বিদায়

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৬:৩৪

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারও বড় স্বপ্ন নিয়ে টুর্নামেন্টে খেলতে যায় যুবা টাইগাররা। তবে সেইফাইনালের বাধা টপকাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে  টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। পাকিস্তানের বোলারদের তোপে শুরু থেকেই উইকেট হারাতে থাকে যুবা টাইগাররা। 

একমাত্র ব্যতিক্রম ছিলেন আল মুহি। তিনি ফিফটির দেখা পেয়েছেন। ৪৫ বলে ৫০ করে আউট হন তিনি। এছাড়া রাকিবুল হোসেন ২৬ ও আল রাফি করেন ২০ রান। ব্যাটিং ব্যর্থতায় ৩১.৪ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পাকিস্তানের রিজুয়ানুল্লাহ ৮ ওভারে ৩০ রান খরচায় নেন ৫ উইকেট।

১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান। দলের দুই ওপেনার হাইম খান এবং উসমান খান অর্ধশতক তুলে নেন। ৬৯ রান করা হাইমকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন রবিউল অনিক। কিন্তু ম্যাচে টাইগার বোলারদের একমাত্র সাফল্য এটাই।

এরপর আর কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। ফলে সহজেই জয়ের লক্ষ্য পৌঁছে যায় পাকিস্তান দল। উসমান খান ৬৪ ও আব্দুল জাদির ৮ রানে অপরাজিত থাকেন।

ইত্তেফাক/জেডএইচ