উল্লাপাড়ার সলঙ্গায় রফিকুল ইসলাম (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে প্রায় ৯০ লক্ষ টাকার হিরোইনসহ র্যাব-১২ আটক করেছে।
বুধবার (২৪ আগস্ট) সকালে র্যাব-১২ এর মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। গোপন তথ্যের ভিত্তিতে রামারচর এলাকায় নেছারিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনের মহাসড়কের উপর থেকে রফিকুলকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ৯শ গ্রাম হিরোইন জব্দ করা হয় যাহার মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা। এছাড়াও তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহার করা ২ টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার পাঁচশত চল্লিশ টাকা উদ্ধার করা হয়। রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আটক রফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল থানার আমনুরা লক্ষিপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। সংবাদ সম্মেলন শেষে আটক রফিকুলকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।