কুড়িগ্রামের উলিপুর উপজেলার মুক্তিযোদ্ধা কাওছার আলী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। মঙ্গলবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ৫ মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন।
বুধবার সকাল ১১টায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাকে উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আরও পড়ুন: রাঙ্গামাটি পাহাড় ধ্বসের ২ বছর: ত্রাণ ছাড়া কিছুই পায়নি ক্ষতিগ্রস্তরা
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির, উলিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ারুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমডি ফয়জার রহমান, সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদারসহ মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীবৃন্দ।
ইত্তেফাক/অনি