কক্সবাজারের টেকনাফে দিয়ে সাগর পথে মালয়েশিয়াগামী ১০ রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। বুধবার রাত পৌনে ১২টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মাঝের পাড়ার নৌকার ঘাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মাঝের পাড়ার আব্দুর রহমানের বসতবাড়ী সংলগ্ন নৌকার ঘাটে অভিযান চালিয়ে মো. ফজলুল হকের ছেলে মানব পাচারকারী (দালাল) আব্দুর রহমানকে (৩১) আটক করে। তার স্বীকারোক্তি মতে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য নৌকায় উঠতে অপেক্ষমাণ হ্নীলা জাদিমোরা শাল বাগানের ডি-৫ এর বাসিন্দা নুর বশরের ছেলে মো. জাবেদ (১৮), উখিয়া উপজেলার থাইংখালী ৯নং ক্যাম্পের মৃত হোসনের ছেলে মো. জিয়া (২৮), ৩৫ নং ক্যাম্পের মৃত হোছন আহমদের ছেলে মো. রশিদ উাল্লা (২৮), ১৩ নং ক্যাম্পের মৃত ফরিজ উল্লাহর ছেলে মো. নুর আলম (১৮), হ্নীলা মোচনী ক্যাম্পের আই ব্লকের হাসু মিয়ার মেয়ে মোসা. মোকাদ্দসা (১৮), কুতুপালং ৪নং ক্যাম্পের নূরে আলমের মেয়ে মোসা. জান্নাত আরা (১৬), ই-ত বাসিন্দা সমি উদ্দিনের মেয়ে মোসা. সেতারা (১৮), ১১নং ই-৩ মৃত জাহেদ হোসনের মেয়ে মোসা. জুলেখা (২০), ১০নং কুতুপালং ই-৩ বাসিন্দা মো. হোছনের মেয়ে মোসা. সলিকা (১২), সিপি-১২ নং বাসিন্দা দিল মোহাম্মদের মেয়ে মোসা. রোজিনাকে (১৮) আটক করে।
গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট আইনে মামলার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ