‘খুফিয়া’র টিজারে দেখা দিলেন বাঁধন

দেশের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বলিউডের নামকরা পরিচালক বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমায়  অভিনয় করেছেন তিনি।  গত বছরই সিনেমাটির শুটিং সম্পন্ন করেছেন এই তারকা।

সোমবার (২৯ আগস্ট) নেটফ্লিক্সের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘খুফিয়া’র একটি টিজার। যেখানে বলিউড  অভিনেত্রী টাবুর সঙ্গে দেখা গেল বাঁধনের ফার্স্টলুকও।

৪৭ সেকেন্ডের এই টিজার রহস্যঘেরা এক গল্পের আভাস দিয়েছেন পরিচালক।

উল্লেখ্য, ‘খুফিয়া’ সিনেমাটির জন্যই প্রথমে বিদ্যা সিনহা মিম ও মেহজাবীন চৌধুরীকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু চিত্রনাট্যে বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি- এমন অভিযোগে তারা দুজনেই এর প্রস্তাব ফিরিয়ে দেন। পরে বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ করার প্রস্তাবটি লুফে নেনে ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত বাঁধন।