বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ শারজাহ’র উইকেট

আজ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি। তবে, শারজাহর উইকেট ও ছোট মাঠ বেশ চ্যালেঞ্জিং হতে পারে বাংলাদেশের জন্য। 

এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচ হয়েছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেই মাঠের তুলনায় বেশ ছোট শারজাহর মাঠ। আর পাওয়ার হিটিংয়ে বাংলাদেশ ব্যাটারদের চেয়ে এগিয়ে আফগান ব্যাটাররা। তাই ছোট মাঠে বড় শট খেলার জন্য মুখিয়ে থাকবে তারা। 

বিশেষ করে হযরতুল্লাহ জাজাই ও গুরবাজ নিতে চাইবেন ছোট বাউন্ডারির সুবিধা। স্পিন খেলতে বেশ পারদর্শী এই দুই ব্যাটার। তাই বাংলাদেশকে বল করতে হবে লাইন লেন্থ ঠিক রেখে। 

শারজাহর বাউন্ডারি ছোট হলেও উইকেট বেশ ধীরগতির। তাই স্পিনাররা প্রচুর টার্ন পাবে। আর আফগান তিন স্পিনার রশিদ, মুজিব ও নবি হতে পারে ব্যাটারদের চিন্তার কারণ। তাই শারজাহর মাঠে বাংলাদেশের বোলার ও ব্যাটার নিতে হবে বাড়তি দায়িত্ব। 

এছাড়াও এই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে টস। প্রথম ইনিংসে শিশিরে প্রভাব খুব একটা থাবে না। কিন্ত সময় বাড়ার সঙ্গে সঙ্গে শিশিরের মাত্রাও বৃদ্ধি পাবে। তাই শুরুতে বোলিং করা দল পাবে বাড়তি সুবিধা।