'ভারত বয়কট' প্রচারণায় জড়িতদের বিপক্ষে অবস্থান নিলেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ। নয়াদিল্লিতে বার্তাসংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে তিনি বলেন, এই ভারত বিরোধী প্রচারণা যারা করছে তাদের আসলে কোন কাজ নেই। তাদের কোনোরকম রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বা উন্নয়নমূলক দাবী নেই। শুধুমাত্র ঘৃণা ছড়ানোই তাদের উদ্দেশ্য।
মালদ্বীপের বৈদেশিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়, 'ভারত বয়কট' প্রচারণা ভুল তথ্য ও প্রোপাগান্ডার ভিত্তিতে সৃষ্টি হয়েছে যার সাথে মালদ্বীপের সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গির কোনো মিল নেই।
শহিদ আরও বলেন, করোনা মহামারীতে যখন সকল দেশ থেকে পর্যটনশিল্পে নিষেধাজ্ঞা আসে তখন ভারত থেকে প্রায় ৫ লাখ পর্যটক দেশটির পর্যটনশিল্প সচল রাখতে সাহায্য করেছিল।
এদিকে ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট আব্দুল্লাহ শহিদ বলেন, আমরা এমন একটি বিশ্বে বসবাস করি যেখানে প্রতিটি দেশ একে অপরের ওপর নির্ভরশীল। করোনাকালীন সময়ে নানা দিক থেকে ভারত আমাদের সাহায্য করেছে যা কখনো ভুলবার নয়।