ঘাড় ও গলার ত্বকের যত্ন

স্টাইলিস নেকপিস আজকাল সবারই পছন্দের তালিকায়। নেকপিস পরলে স্বভাবতই গলা ও ঘাড়ের দিকে মনোযোগ ফেরাতে হবে। কারণ নেকপিসের জন্যে বলিরেখা, ত্বকের ঝুলে পড়া ও নানাবিধ সমস্যা দেখা দেয়। সঠিকভাবে গলা ও ঘাড়ের পরিচর্যার মাধ্যমে এই সমস্যা দূর করা সম্ভব।   

কিন্তু কিভাবে যত্ন নেবেন? আসুন জেনে নেওয়া যাক: 

  • গলা ও ঘাড়ের ত্বক টানটান রাখতে ম্যাসাজ করুন নিয়মিত। তবে সঠিক স্ট্রোকে ম্যাসাজ করুন। মনে রাখবেন, গলা ও ঘাড়ের ত্বক মুখের ত্বক থেকেও নমনীয়। ভুল পদ্ধতিতে ম্যাসাজ করলে হাড়ে চাপ বাড়ে এবং ত্বকে ক্ষত দেখা দেয়। এসেনশিয়াল অয়েল বা লোশন দিয়ে নিচ থেকে ওপরের দিকে লম্বালম্বি ম্যাসাজ করুন। তাতে গলার আকার ও ত্বক সুন্দর হবে।

গলা ও ঘাড়ের ত্বক টানটান রাখতে ম্যাসাজ করুন নিয়মিত

  • ঘাড়ে সার্কুলার মোশনে ম্যাসাজ করা যায়। অতিরিক্ত করবেন না। ১০ মিনিট করলেই যথেষ্ট।
  • ম্যাসাজের ক্ষেত্রে তেল ব্যবহার করুন। ভারি তেলের সাথে একটু পানি মিশিয়ে নিবেন। নারকেল তেল, অলিভ অয়েল, রোজ অয়েল ব্যবহারে সুফল মিলবে।
  • আমন্ড বাদাম ও দুধের পেস্ট করে গলায় ও ঘাড়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করুন
  • ডিমের সাদা অংশ ও মধু মিশিয়ে ১০-১২ মিনিট গলায় মাখিয়ে রাখুন। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের দাগ দূর হবে।
  • সাবানের বদলে ফেশওয়াশ দিয়ে গলা ও ঘাড় ধুয়ে নিন। রোদে বেরোলে সানস্ক্রিন লাগিয়ে নিন।