সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। ব্যাংকটি ‘ট্রেইনি অফিসার (ক্যাশ)’ পদে লোকবল নেবে। পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যাবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ট্রেইনি অফিসার (ক্যাশ)।
পদ সংখ্যা: নির্ধারিত না।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি। স্নাতক এবং স্নাতকোত্তরে সিজিপিএ ৪.০০ এর স্কেলে কমপক্ষে ২.৭৫ এবং সিজিপিএ ৫.০০ এর স্কেলে কমপক্ষে ৩.৭৫ থাকতে হবে। এসএসসি, এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০–এর স্কেলে কমপক্ষে জিপিএ ৩.৫০ থাকতে হবে।
বয়সসীমা: ৩১ আগস্ট ২০২২ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
বেতন: প্রবেশনকালে মাসিক বেতন ২৮ হাজার টাকা। সফলভাবে প্রবেশন সময়কাল শেষ হওয়ার পর ‘অফিসার (ক্যাশ)’ হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং মাসিক বেতন হবে ৩৯ হাজার টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে।
কর্মস্থল: দেশের যেকোনো স্থান।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য ভিজিট করুন- www.bdjobs.com/sjibl। আবেদনের শেষ তারিখ ৭ সেপ্টেম্বর, ২০২২।