এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করছে বাংলাদেশ। ৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬৩ রান।
টস হেরে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই সাব্বিরকে হারায় বাংলাদেশ।আসিতা ফার্নান্ডোর বলে উইকেটরক্ষকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
দলীয় ১৯ রানে ৫ রান করে আউট হন সাব্বির। সাব্বিরের উইকেটের পর ক্রিজে আসেন অধিনায়ক সাকিব।
সাকিবকে নিয়ে দারুণ ব্যাটিং করছিলেন মেহেদি হাসান মিরাজ। ২৬ বলে ৩৮ রান রান করে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে ৬৩ রান।