সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে নভোএয়ার। প্রতিষ্ঠানটি কেবিন ক্রু নিয়োগ দেবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। বাংলা ও ইংরেজি ভাষায় লিখতে ও কথা বলায় পারদর্শী হতে হবে। স্বচ্ছ দৃষ্টি শক্তির অধিকারী হতে হবে। তবে শরীরে কোনো দৃশ্যমান ট্যাটু থাকা যাবে না। সাঁতারেও হতে হবে পারদর্শী।
কেবিন ক্রু হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: কেবিন ক্রু ( নারী ও পুরুষ)।
পদের সংখ্যা: নির্ধারিত না।
আবেদন যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস বা এ লেভেল উত্তীর্ণ।
বয়সসীমা: ২০-২৬ বছর।
কমপক্ষে উচ্চতা: নারী ১৬০ সেন্টিমিটার, পুরুষ ১৬৮ সেন্টিমিটার। ওজন বিএমআই হিসেবে থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর, ২০২২