মানিকগঞ্জে মাদকসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মানিকগঞ্জে মাদকসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের দোয়েল মেডিক্যাল সেন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ২৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার চামটা এলাকার মৃত কুরবান আলীর ছেলে মো. মুকুল হোসেন (৩৪) এবং একই এলাকার মো. সবজেল আলীর ছেলে মো. উজ্জল হোসেন (৩৩)।

এ বিষয়ে ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার-এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল এসআই আসাদ মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পাশে দোয়েল মেডিকেল সেন্টারের সামনে থেকে মাদক ব্যাবসায়ী উজ্জল ও মুকুল হোসেনকে গ্রেফতার করে।আটককৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।