ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানার হয়ে খেলবেন সাকিব

আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার (৫ সেপ্টেম্বর) নিজের অফিশিয়াল ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে নতুন যাত্রার জন্য দলটিকে শুভকামনা জানান সাকিব।  

ছবিযুক্ত এই পোস্টে তিনি বলেন, ‘গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এর সঙ্গে একটি নতুন যাত্রা। সিপিএল ২০২২ এ তাদের জন্য শুভকামনা!’

সিপিএলে খেলার আগে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাবেন সাকিব। সেই উদ্দেশে আজ সোমবার রাত ৩টা ২০ মিনিটে ঢাকা ছাড়বেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন বিসিবি’র প্রটোকল অফিসার ওয়াসিম খান।

আসরে ইতোমধ্যে দুইটি ম্যাচ খেলে ফেলেছে গায়ানা। প্রথম ম্যাচে জ্যামাইকা তালাওয়াশের কাছে ৪ উইকেটে হারের পর দলটির দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।