ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) আয়োজনে কুমিল্লার বরুড়ায় বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ছোটতুলাগাঁও মহিলা কলেজে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 'বাংলাদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা' শীর্ষক সেমিনারে উপস্থিত ছিলেন ছোটতুলাগাঁও মহিলা কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, যুগোপযোগী শিক্ষাব্যবস্থা মেধাবীদের সঠিক পথে পরিচালিত করবে। পাশাপাশি কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যদি কাজ করে, তবে উচ্চশিক্ষা হবে ফলপ্রসূ ও শিক্ষার্থীরা দক্ষ হয়ে গড়ে উঠবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের কর্মমুখী ও দক্ষ করে গড়ে তুলতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির নানা উদ্যোগের প্রশংসা করেন কলেজের শিক্ষক-শিক্ষিকারা। করোনা মহামারীর সময়ে আইএসইউ এর শিক্ষা-কার্যক্রম অনলাইনে সুষ্ঠুভাবে পরিচালিত হয় যার ফলে কোন সেশনজট হয়নি। এছাড়াও শিক্ষার্থীদের জন্য পার্টটাইম চাকরির সুযোগ করে দিচ্ছে আইএসইউ কর্তৃপক্ষ।
আইএসইউ এডমিশন ডিরেক্টর মো. গিয়াস উদ্দিন জানান, কর্মমুখী শিক্ষা শিক্ষার্থীদের জীবনকে সুন্দর করবে ও দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে। এজন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি দক্ষ শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে একুশ শতকের উপযোগী মানসম্মত শিক্ষা প্রদান করে যাচ্ছে।
এসময় বক্তব্য রাখেন, ছোটতুলাগাঁও মহিলা কলেজের সমন্বয়ক মোহাম্মদ রফিকুল ইসলাম, অধ্যক্ষ সাবিহা সুলতানা, আইএসইউ এর ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইঞ্জিনিয়ার ড. মইনুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক মো. আব্দুল্লাহ আল মামুন, ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিমন, ছোটতুলাগাঁও মহিলা কলেজের প্রভাষক মো. নাইমুর রহমান রতন মন্ডল, মো. হোসেন আহমেদ, আইএসইউ এডমিশন ডিরেক্টর মো. গিয়াস উদ্দিন, এডমিশন অফিসার গোলাম রাব্বানী ও জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক রাইসুল হক চৌধুরী।