আনুষ্ঠানিকভাবে চার্লসকে রাজা ঘোষণা 

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা হয়েছেন তার পুত্র তৃতীয় চার্লস। আজ দেশটির স্থানীয় সময় সকাল ১০ টায় লন্ডনের সেন্ট জেমসেস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিলে চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করা হয়েছে।

সেখানে উপস্থিত ছিলেন অন্তত ২০০ সিনিয়ন মন্ত্রী, রাজনীতিবিদ ও অন্যান্য কর্মকর্তারা। এছাড়া চার্লসের স্ত্রীও উপস্থিত ছিলেন।  

চার্লস।

এছাড়া অ্যাকসেশন কাউন্সিলে রয়্যাল ফ্যামিলির সদস্য, দেশটির নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস, সিনিয়র রাজনীতিবিদ এবং আর্চবিশপ উপস্থিত হয়েছিলেন।

চালস ও রানি দ্বিতীয় এলিজাবেথ। ছবি: বিবিসি

আনুষ্ঠানিকভাবে রাজা হওয়ার পর ভাষণ দেন চার্লস। তিনি বলেন, আমার মা আজীবন ভালোবাসা এবং নিঃস্বার্থ সেবার উদাহরণ দিয়েছেন। আমার মায়ের শাসনকাল উত্সর্গ এবং ভক্তিতে অপরিমেয় ছিল।  

তিনি আরও বলেছেন, আমরা শোকাহত হলেও তার এই সবচেয়ে বিশ্বস্ত জীবনের জন্য ধন্যবাদ জানাই। আমি এই উত্তরাধিকার ও গুরুতর কর্তব্য এবং দায়িত্ব সম্পর্কে গভীরভাবে সচেতন। এটি এখন আমার ওপর অর্পিত হয়েছে।