লোকে নামটুকুও জানত না: কার্তিক

সদ্য ‘ভুল ভুলাইয়া ২’-এ দর্শক মাতালেন কার্তিক আরিয়ান। সামনে আসছে জনপ্রিয় ‘আশিকি ২’ এর পরবর্তী কিস্তি, তাতেও দেখা যাবে এই অভিনেতাকে। 

লোকে তাকে এখন এক ডাকে চেনে। শুরু থেকেই কি ক্যারিয়ারের জার্নিটা এমনি ছিল অভিনেতার? সে কথাই জানালেন কার্তিক। 

কয়েক বছর আগেও কেউ চিনত না কার্তিককে। অথচ ২০১১ সাল থেকে অভিনয়ের জগতে আছেন তিনি। ‘পেয়ার কা পঞ্চনামা’ ছবি দিয়ে অভিষেক। তার সাত বছর পর অন্য একটি ছবি করার পর ধীরে ধীরে তার নাম জানতে শুরু করে দর্শক। 

‘ভুল ভুলাইয়া ২’ সিনেমার দৃশ্যে কার্তিক-কিয়ারা
কার্তিক সম্প্রতি এক সাক্ষাৎকারে গণমাধ্যমকে জানান, ‘যাত্রাপথ খুব কঠিন ছিল। সৌভাগ্যক্রমে, আমি ২০ বছর বয়সে শুরু করেছি, তাই আমার হাতে অনেক সময় ছিল। দীর্ঘ সময় লোকে আমার নাম জানত না। আমাকে শুধু ‘পেয়ার কা পঞ্চনামা’র ‘সেই লোকটা’ হিসাবেই চিনত। ‘সোনু কে টিটু কি সুইটি’ ছবিটি করার পরে আমার একটু নাম হয়েছিল। তত দিনে ইন্ডাস্ট্রিতে সাত বছর পূর্ণ করেছি। লোকে আমার অস্তিত্বের কথা জানতই না।’

বর্তমানে অভিনেতার হাতে একরাশ কাজ। সামনে আসতে চলেছে অভিনেতার ‘ফ্রেডি’, ‘সত্যপ্রেম কি কথা’, ‘আশিকি ৩’ চলচ্চিত্রগুলো।