দেশে ফিরেই মায়ের সঙ্গে কোথায় গেলেন সুহানা?

মাঝেমধ্যেই নানা কাজের জন্য মা-মেয়েকে শহরের বাইরে যেতে দেখা যাচ্ছে। আর আসা-যাওয়ার মাঝেই পাপারাৎজির ক্যামেরায় লেন্সবন্দি তারা। রোববার গৌরী খানের সঙ্গে মুম্বাই বিমানবন্দরে সুহানা খান। ক্যামেরায় লেন্সবন্দি হলেন মা-মেয়ে। দু'জনের পোশাকেই রংমিলান্তি। সহজ সাজে নজর কাড়লেন খান পরিবারের দুই সদস্য।

গাড়ি থেকে বেরিয়েই সোজা বিমানবন্দরের দিকে হেঁটে গেলেন গৌরী এবং সুহানা। আর তখনই পাপারাৎজি ঘিরে ধরে দুই তারকাকে। চেনা মুখদের এড়িয়ে যাননি তারা। তাদের দেখে শাহরুখ-পত্নী এবং সুহানার মুখে ফুটে ওঠে সৌজন্যমূলক হাসি।

সুহানার পরনে ছিল সাদা রঙের ক্রপ টপ এবং ক্রিম রঙের ট্রাউজার্স। গৌরী পরেছিলেন সাদা রঙের জ্যাকেট এবং ডেনিম। তার পায়ের সাদা রঙের স্নিকার্স নজর কেড়েছে।

গৌরী এবং সুহানাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। একজন লিখেছেন, ‘মা-মেয়েকে অসাধারণ লাগছে দেখতে’। অন্যজন আবার শাহরুখ-কন্যার উদ্দেশে লিখেছেন, ‘সুহানাকে সাধারণ সাজে ভালো দেখাচ্ছে।’

বৃহস্পতিবারই বিদেশ থেকে ফিরেছেন সুহানা। বিমানবন্দরে তার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যা নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয় শাহরুখকন্যা। শুরু হয় চর্চা। সুহানার পরনে ছিল সাদা ক্রপ টপ, কালো ট্রাউজার্স। হাতে সাদা জ্যাকেট। কাঁধে পিচ রঙা ব্যাগ। কোনও দিকে না তাকিয়ে সোজা নিজের গাড়ির দিকে এগিয়ে যান তিনি।

আর্চিস সিনেমায় তারকা কিটস। ছবি: সংগৃহীত

আপাতত প্রথম সিনেমা ‘দ্য আর্চিজ’ মুক্তির অপেক্ষায় রয়েছেন সুহানা। নব্বইয়ের দশকের জনপ্রিয় কমিকস ‘আর্চি’র এক দেশি সংষ্করণ বানিয়েছেন জোয়া। তিনজন ‘স্টার কিডস’ ছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিহির আহুজা, ডট, বেদাঙ্গ রায়না এবং যুবরাজ মেন্দাকে। ২০২৩-এ নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি। গত ১৮ এপ্রিল থেকে শুরু হয়েছে ছবির শুটিং।