শারদীয় দুর্গোৎসবে ‘এমব্রেলা’

অসুরকে নিধন করে শুভশক্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি বছর উদযাপিত হয় শারদীয় দুর্গোৎসব। এবারের শারদীয় উৎসবকে আরও রাঙিয়ে তুলতে ‘এমব্রেলা’ প্রতি বছরের মত এই বছরের পূজার কালেকশনও সাজিয়েছে বাহারি রঙের দারুণ সব ডিজাইন দিয়ে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সংস্কৃতি ও ঐতিহ্য বজায় রাখতে ‘এমব্রেলা’র নজরকাড়া সব ডিজাইন আপনার মন কেড়ে নেবে। 

এখনকার আবহাওয়া ও পারিপার্শ্বিক বিষয় ও শারদীয় উৎসবের কথা মাথায় রেখেই সাজানো হয়েছে এবারের পূজা কালেকশন। আরামদায়ক ও গুনগত মান বজায় রেখে বিভিন্ন উৎসব ও ঋতুতে বিভিন্ন ট্রেন্ডি পোশাক উপহার দিয়ে ইতিমধ্যেই দেশীয় ফ্যাশন ব্রান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে আপনাদের পছন্দের লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড ‘এমব্রেলা’।  

এমব্রেলা
বাংলাদেশের ফ্যাশন ট্রেন্ডকে শুধু ঢাকা কেন্দ্রিক না রেখে দেশের সমস্ত এলাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ২০১৭ সালে যাত্রা শুরু করে মণ্ডল গ্রুপের ফ্যাশন ব্র্যান্ড এমব্রেলা। বর্তমানে ঢাকায় ৫ টি ও ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরে ২০টি সহ মোট ২৫টি আউটলেট রয়েছে ‘এমব্রেলা’র।    

এই পূজায় আপনাদের উৎসব ও আমেজের কথা মাথায় রেখেই আপনাদের পছন্দের ফ্যাশন ব্র্যান্ড ‘এমব্রেলা’ পূজা কালেকশনে যুক্ত করেছে সব বয়সীদের জন্য আকর্ষণীয় ডিজাইনের সব ট্রেন্ডি পোশাক। বর্ণিল রঙ, প্যাটার্ন ও ভারি কাজের এক্সক্লুসিভ সব ডিজাইন রয়েছে ‘এমব্রেলা’র এই পূজা কালেকশনে। ট্রেডিশনাল ও ওয়েস্টার্ন এর পাশাপাশি সমকালীন ট্রেন্ড অনুসারে বিভিন্ন ধরনের শাড়ি, শার্ট, পাঞ্জাবি, থ্রি-পিস, টপস ডিজাইন করা হয়েছে।  

এমব্রেলা
দুর্গাপূজায় মেয়েদের কেনাকাটায় শাড়ি থাকবে না, তা কি হয়! এই পূজায় মেয়েদের কালেকশনে রয়েছে লাল-সাদা সহ আরও বিভিন্ন রঙ ও ডিজাইনের শাড়ি। এক্সক্লুসিভ ও আরামদায়ক এই সব শাড়িতে রয়েছে কটন, সিল্কসহ আরও অন্যান্য ফেব্রিক। এছাড়া রয়েছে থ্রি-পিস, টপস, টু-পিস, শর্ট ও লঙ টিউনিক ইত্যাদি। মেয়েদের পোশাকে প্রাধান্য পেয়েছে বাহারি রঙ ও ভারি কাজ যা মেয়েদের ফ্যাশনে নিয়ে এসেছে বৈচিত্র্য। 

পাঞ্জাবি ছাড়া যেন ছেলেদের পূজার সাঁজ পরিপূর্ণ হয় না। ‘এমব্রেলা’র এইবারের পূজা কালেকশনের পাঞ্জাবিতে আনা হয়েছে ভিন্নতা। ‘এমব্রেলা’র ছেলেদের কালেকশনে যুক্ত করেছে সাদাসহ আকর্ষণীয় ডিজাইনের সব পাঞ্জাবি। এছাড়া রয়েছে পাঞ্জাবি সেট, কাবলি, কটি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি শার্ট, পোলো শার্ট, ডেনিম প্যান্ট, পায়জামা ইত্যাদি। পোলো, টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট ইত্যাদিতে রয়েছে দারুণ সব ডিজাইন। 

এমব্রেলা
‘এমব্রেলা’র পূজা কালেকশনে বাচ্চাদের পোশাকেও রয়েছে নানান রকমের ডিজাইন ও স্টাইল। যা আপনার বাচ্চার এই আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে। ছেলে বাচ্চাদের পোশাকের মধ্যে রয়েছে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, পাঞ্জাবি সেট, পোলো শার্ট, ট্যাঙ্ক টপ ইত্যাদি। মেয়ে বাচ্চাদের পোশাকে রয়েছে থ্রি-পিস, টপস, ঘাগরা চলি ইত্যাদি।  

‘এমব্রেলা’র পোশাকের দাম রয়েছে আপনার সাধ্যের মধ্যেই। তাই পূজার শপিং সেরে ফেলতে পারেন তাদের ২৫টি আউটলেটের যে কোন আউটলেট থেকে। শুধু আউটলেট না, আপনি ঘরে বা অফিসে বসেই অনলাইনে সেরে ফেলতে পারেন পূজার কেনাকাটা। ‘এমব্রেলা’ সারা দেশে দিচ্ছে ক্যাশ অন ডেলিভারি।