ব্যাট করতে নেমে ধুঁকছে বাংলাদেশ 

আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। বাংলাদেশর হয়ে আবারো ইনিংস শুরু করেন সাব্বির রহমান মেহেদী মিরাজ। প্রথম ওভারের বেশ অস্বস্তি বোধ করেন মেহেদী মিরাজ। ওভারের শেষ বলে চার মেরে কিছুটা স্বস্তি ফিরে পান তিনি। কিন্তু দ্বিতীয় ওভারের এসেই উইকেট হারায় বাংলাদেশ। 

তৃতীয় বলে সাবির আলিকে উড়িয়ে মারতে গিয়ে বাসিল হামিদের হাতে ধরা পড়েন তিনি। শূন্য রানেই সাজঘরে ফিরতে হায় তাকে। এরপর ক্রিজে আসেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা লিটন দাস। সাবির আলিকে একটি চার ও পরের ওভারে স্পিনার আফজল খানকে দুটি চার মেরে ভাল কিছুর আভাস দিচ্ছিলেন তিনি। তবে ওভারের ৫ম বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন লিটন। ৮ বলে ১৩ করে ফিরে যান তিনি। 

এরপর দলীয় ৩৫ রানে আউট হন মেহেদী মিরাজ। জাওয়ার ফরিদের বলে ক্রিজ থেকে বেড়িয়ে এসে খেলতে গিয়ে বোলারের হাতে ধরা পড়েন তিনি। ১৪ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন মিরাজ। এরপর ক্রিজে আসেন ইয়াসির রাব্বি। ৭তম ওভারের প্রথম বলে কার্তিক মাইয়াপ্পানকে মারতে গিয়ে বোল্ড হন তিনি। ৭ বলে ৪ করে ফেরেন তিনি। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভার শেষে  বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৬৭ রান। আফিফ ২১ বলে ২৬ রান ও মোসাদ্দেক ৬ বলে রান করে ক্রিজে আছেন।