‘বিপিএলে খেললে দল পাবে না’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী তিন আসরের জন্য সাত দলের সাতটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। রবিবার (২৫ সেপ্টেম্বর) সাত ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করে তারা।

১১ প্রতিষ্ঠানের আবেদনের প্রক্ষিতে যাচাই-বাছাই শেষে সাত ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত করে বিপিএল গভর্নিং কাউন্সিল। সেই সাত ফ্র্যাঞ্চিজির মধ্যে আবেদন করেও দল পায়নি সাকিব আল হাসানের মালিকানাধীন মোনার্ক মার্ট। অন্যদিকে সিলেট ফ্র্যাঞ্চাইজির মালিকানা পাওয়া ফিউচার স্পোর্টস লিমিটেডের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা।

এদিকে, বিপিএলে খেলবে এমন কেউ সরাসরি ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। সোমবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমকে তিনি বলেন, ‘একটা বিষয় আপনারা ভুলভাবে উপস্থাপন করছেন। কোন বর্তমান প্লেয়ার যারা বিপিএলে খেলবে, তারা ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারবে না। যারা বিপিএলে খেলবে তারা কোন ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারবে না।

বিপিএলে দল পেতে সাকিবের আবেদন জমা পড়েনি বলে মল্লিক আরও বলেন, ‘সাকিব নামে তো কোন আবেদনই আসেনি। আমদের কাছে এসেছিল মোনার্ক লেদার্স নামে। আমরা পুরানোদের আগ্রাধিকার দিয়েছি। এটা আমাদের ক্রিকেট বোর্ড থেকে সিদ্ধান্ত ছিল। যে ফ্র্যাঞ্চাইজি এক বছরের জন্য নিয়ে থাকে সে ৬ থেকে ৭ কোটি টাকা খরচ করেছে।অগ্রাধিকার আমরা তাদেরকেই দিয়েছি।