স্টোকসের প্রশ্ন, মানকাডিংয়ের সঙ্গে ব্যাটে লাগার তুলনা কেন?

লর্ডসে ভারত-ইংল্যাডের মধ্যকার শেষ ওয়ানডেতে ৪৪তম ওভারে শার্লি ডেনকে মানকাডিংয়ে আউট করেন ভারতের স্পিনার দিপ্তি শর্মা। এরপরই শুরু হয় আলোচনা সমালোচনা। আর এই মানকাডিং বিতর্ক যান থামছেই না। বরং নতুন করে সেই আগুনে ঘি ঢালছেন অনেকেই। 

এমন আউট নিয়ে পক্ষে বিপক্ষে কথার লড়াই চলছে ভারত-ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যেও। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলছে ক্রিকেটীয় চেতনার পরিপন্থী। আর অনেক ক্রিকেটপ্রেমী এই ঘটনার সঙ্গে তুলনা করছেন ২০১৯ বিশ্বকাপের ফাইনালে গুরুত্বপূর্ণ সময়ে নিউজিল্যান্ড ফিল্ডারের থ্রো করা বল ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের ব্যাটে লেগে চার হওয়ার সঙ্গে। সামাজিকযোগাযোগ মাধ্যমে অনেক ক্রিকেটপ্রেমী বলছে। সেটি যদি (ব্যাটে বল লেগে চার হওয়া) ক্রিকেটীয় চেতনার পরিপন্থী না হয়, তাহলে দিপ্তির করা মানকাডিং চেতনার পরিপন্থী হয় কিভাবে?

আর এমন মন্তব্য চোখ এড়ায়নি ইংলিশ অলরাউন্ডারের। আর এই বিষয় নিয়ে টুইট করেছেন স্টোকস। তিনি টুইটারে জিএইএফ একটি ছবি পোস্ট করে লিখেছেন,  ‘লোকে কেন মানকাডিংয়ের সঙ্গে আমার ব্যাটে বল লাগার ওই ঘটনার তুলনা করছে?’