সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন, জাতীয় মহিলা ফুটবল দলের ২ সদস্য ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের স্বপ্না রাণী ও সোহাগি কিসকুকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (২ অক্টোবর) দুপুরে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও পরিষদ, পৌরসভা এবং উপজেলা ক্রীড়া সংস্থার যৌথভাবে এ আয়োজন করে।
ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাও-৩ সংসদ সদস্য জাহিদুর রহমান । বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, আ'লীগ সভাপতি সইদুল হক ও সম্পাদক তাজউদ্দিন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান ওসি এস এম জাহিদ ইকবাল, অধ্যক্ষ জাকির হোসেন। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা,রাজনৈতিক-সাংকৃতিক নেতাও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অতিথিরা ছাড়াও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও মোবারক আলী, ক্রীড়া সংস্থা সম্পাদক জাহাঙ্গীর আলম কোচ সুগা মুরমি প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি এই দু' কৃতি খেলেয়াড়কে সম্মাননা দেয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বপ্না ও সোহাগি প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকার চেক দেওয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক প্রশান্ত বসাক। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।