আউটের হিড়িক!

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৬৭ রান তুলেছে পাকিস্তান। চ্যালেঞ্জিং এই স্কোর তাড়া করতে নেমে অল্প রানেই সাজঘরে ফেরে অপেনিং জুটি মিরাজ-সাব্বির।

লিটন ও আফিফের ব্যাটে আশা জাগলেও বেশিক্ষণ টিকতে পারেননি তারাও। আফিফের সঙ্গে লিটনের জুটি থামে ফিফটির পরপরই। ২৬ বলে ৩৫ রান করে ফিরে যান লিটন। পড়তে থাকে একের পর উইকেট।

১৩তম ওভারে নেওয়াজের বলে আড়াআড়ি খেলতে গিয়ে এলবিডব্লু হয়ে গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন মোসাদ্দেক হোসেন। অবশ্য এলবিডব্লু'র সিদ্ধান্তে রিভিউ করেছিলেন, তবে কাজে আসেনি।

এর পরের ওভার অর্থাৎ, ১৪তম ওভারে শাহনেওয়াজ দাহানির বলে ক্যাচ তুলে আউট হলেন আফিফ। ২৩ বলে ২৫ রান করে ফেরেন তিনি।

bd-pak-3

১৫তম ওভারের পঞ্চম বলে অধিনায়ক নুরুল হাসানকেও ৮ রানে বিদায় করে দেন স্পিনার শাদাব খান। ওয়াসিমের বলে সবশেষ এলবিডব্লুই আউট হয়ে ফিরেছেন তাসকিন।

সর্বশেষ ১৮ ওভার ২ বল খেলে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ ১২০ রান। ১৩ বলে ১৭ রান তুলে মাঠে আছেন ইয়াসির আলী, সঙ্গে আছেন হাসান আহমেদ।

বাংলাদেশ একাদশ: মেহেদি মিরাজ, সাব্বির রহমান, লিটন দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, ইয়াসির রাব্বি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ  ও মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, হায়দার আলী, ইফতিখার আহমেদ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হ্যারিস রউফ, শাহনেওয়াজ দাহানি।