১২ জোড়া কোসা নৌকা ও ৩টি পানসি নিয়ে বেলকুচিতে বাইচ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী নৌকা বাইচে ১২ জোড়া কোসা নৌকা ও ৩টি পানসি নিয়ে বাইচ অনুষ্ঠিত হয়। শুক্রবার (৭ অক্টোবর) বিকালে লক্ষীপুর-পিড়ারচর লক্ষীপুর সংলগ্ন হুরাসাগর নদীতে ৫ নম্বর ধুকুরিয়া বেড়া ইউনিয়ন ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে নৌকা বাইচ চুড়ান্ত প্রতিযোগিতা হয়। 

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মো. শহীদ আলী সরকার। অনুষ্ঠানে বিজয়ীদলের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল। এসময় তিনি বলেন, বাংলার ঐতিহ্য ধরে রাখতে নৌকা বাইচের কোন বিকল্প নেই। আমরা আমাদের সংস্কৃতিকে হারিয়ে যেতে দিতে পারি না। লক্ষীপুর পিরারচর সংলগ্ন হুড়া সাগর নদীতে প্রতি বছরই নৌকা বাইচের আয়োজন করা হবে বলেও তিনি জানান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান। বেলকুচি থানা পুলিশ অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেলখোশ আলী প্রামাণিক, সাবেক সাধারণ সম্পাদক ফজলুর হক সরকার, শিল্পপতি মো. বদিউজামান ফকিরসহ থানা আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা।