ইনজুরিতে ছিটকে গেলো আরও এক ভারতীয় পেসার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচের আগে ইনজুরিতে দল থেকে ছিটকে যায় ভারতের পেসার যশপ্রীত বুমরা। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ইনজুরিতে ছিটকে গেলেন ভারতের আরেক পেসার দিপক চাহার।

আর তাই সিরিজের বাকী দুই ওয়ানডের জন্য দিপক চাহারের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে স্পিনার ওয়াশিংটন সুন্দরকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। চোট থেকে সেরে উঠতে বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন চাহার। চোট থেকে সেরে উঠতে কতো দিন সেই বিষয়ে কিছু জানায়নি বিসিসিআই।

এর আগে ইনজুরিতে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে যায় বুমরা। প্রথমে শুধু সিরিজ থেকে ছিটকে গেলও পরে বিশ্বকাপ স্কোয়াড থেকেই বাদ পড়েন তিনি। তবে, বুমরার বদলি হিসেবে কাকে নেওয়া হবে তা এখনও জানায়নি বিসিসিআই। দিপক চাহার বিশ্বকাপের মূল স্কোয়াডে না থাকলেও ছিলেন স্ট্যান্ডবাই হিসেবে।