ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টসে হেরে টাইগারদের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২০৮ রান তুলেছে নিউজিল্যান্ড। এ নিয়ে টি-টোয়েন্টিতে তৃতীয়বারের মতো বাংলাদেশের বিপক্ষে ২০০ রান পেরোলো কিউইরা।
বুধবার (১২ অক্টোবর) ক্রাইস্টচার্চে টসে জিতে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
আজকের ম্যাচটি টাইগারদের বাঁচা-মরার লড়াই। এ ম্যাচ জিতলে ফাইনাল খেলার সম্ভাবনা থাকবে টাইগারদের। হেরে গেলে সিরিজ থেকে ছিটকে পড়বে।
একাদশে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। দলে অন্তর্ভুক্ত হয়েছেন সৌম্য সরকার, সাইফউদ্দিন ও ইবাদত হোসেন। দল থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
অন্যদিকে, সিরিজে এ পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটি জয় পেয়েছে নিউজিল্যান্ড। অপরদিকে, প্রথম দুটি ম্যাচেই হেরেছে সফরকারীরা।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটকিপার), এবাদত হোসেন, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), মার্টিন গাপটিল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।