মধুমতি সেতু

২৪ ঘণ্টায় চার লাখ টাকা টোল আদায়

নড়াইলের কালনা মধুমতি সেতু চালুর প্রথম ২৪ ঘণ্টায় সাড়ে ৩ হাজার যানবাহন চলাচল করেছে। এ সময় টোল আদায় হয়েছে চার লাখ টাকা।

বুধবার (১২ অক্টোবর) সকালে মধুমতি সেতু টোলিং সিস্টেম প্রজেক্ট ম্যানেজার আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১০ অক্টোবর) রাত ১২টা ১মিনিট থেকে সেতুতে যানবাহন চলাচল শুরু হয়। এ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মধুমতি সেতুর উদ্বোধন করেন।

kalna setu

জানা গেছে, সোমবার রাত ১২টা ১মিনিট থেকে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত সেতুতে ২হাজার ৫০০টি যানবাহন চলাচল করেছে। এর মধ্যে সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সেতুটি পাড়ি দেয় ১ হাজার ৫০০ যানবাহন। এসব যান থেকে টোল আদায় করা হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা।

উপসহকারী প্রকৌশলী মো. আবদুল হালিম খান বলেন, মধুমতি সেতুতে সম্পূর্ণভাবে ডিজিটাল পদ্ধতিতে টোল আদায় শুরু হয়নি। টোলপ্লাজার ৮টি বুথের মধ্যে ৫টি চালু রয়েছে। এখনও টোল ইজারা দেওয়া হয়নি। গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা টোল আদায় করছেন। দরপত্র আহ্বানের মাধ্যমে মধুমতি সেতুর টোল ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে।