মুশফিককে ছাড়িয়ে দুইয়ে সাকিব

আজ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফিরতি পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই দেশের হয়ে আরেকটি কীর্তি গড়ে ফেলেছেন সাকিব। এই ম্যাচে মাঠে নামার মাধ্যমেই বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে ছাড়িয়ে দেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার নজির গড়েছেন সাকিব আল হাসান।

আজকের ম্যাচের আগ পর্যন্ত সমান ১০২টি করে ম্যাচ খেলেছিলেন সাকিব-মুশফিক। আজকের ম্যাচে মাঠে নেমে লাল-সবুজের জার্সি গায়ে সাকিবের টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা হলো ১০৩টি।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের দখলে। ১২১ ম্যাচ খেলে সবার উপরে রয়েছেন রিয়াদ। এরপরেই সাকিবের ১০৩ ম্যাচ আর মুশফিকের ১০২ ম্যাচ। দেশের হয়ে টি-টোয়েন্টি খেলার রেকর্ডে চতুর্থ অবস্থানে রয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে তামিম মাঠে নেমেছেন ৭৪টি ম্যাচে।