বাংলাওয়াশের ফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

বাংলাওয়াশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড ও বাবর আজমদের পাকিস্তান। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে ক্রাইস্টচার্চে শুরু হয় ম্যাচটি। সর্বশেষ ১২ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।

এদিকে, নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ও ব্লেয়ার টিকনার দলে ফিরেছেন। বাদ পড়েছেন অ্যাডাম মিলনে ও মার্টিন গাপটিল। পাকিস্তান দলে মোহাম্মদ হাসনাইনের জায়গায় দলে ঢুকেছেন হারিস রউফ।

pak-nz

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ।

নিউজিল্যান্ড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ব্লেয়ার টিকনার, ইশ সোধি।