ভিডিও কনফারেন্সিং-এর ব্যবহার দিনদিন বেড়েই চলেছে। জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং সেবা গুগল মিট একটি আদর্শ ভিডিও কনফারেন্স টুল। সাধারণ সব ফিচার-এর পাশাপাশি বাড়তি সুবিধা প্রদানের মাধ্যমে গুগল মিট অন্যসব ভিডিও কনফারেন্সিং অ্যাপ থেকে একেবারেই আলাদা। এবারে অনলাইন সভায় ‘অ্যাভাটার’ ব্যবহারের নতুন ফিচার চালু করলো গুগল মিট।
নতুন এই সুবিধা কাজে লাগিয়ে অনলাইন সভায় অংশগ্রহণকারীরা নিজেদের চেহারার বদলে অ্যাভাটার (চেহারার আদলে ছবি বা ইমোজি) দেখাতে পারবেন। ফলে দীর্ঘ সময় ধরে চলা অনলাইন বৈঠকে স্বাচ্ছন্দ্যে অংশ নেওয়া যাবে। তবে এই সুবিধা ব্যবহার করতে গুনতে হবে আপনাকে মাসে ১০ ডলার।
আগামী ডিসেম্বর মাসে টিমস প্রিমিয়াম সেবা ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করা হতে পারে বলে জানিয়েছে গুগল। সূত্র: টেক ক্রাঞ্চ