নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা সদরের লক্ষীপুর গ্রামের পাশে ডোবার পানিতে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে গিয়ে শুক্রবার সকালে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবক ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম (৩০)।
আরও পড়ুন: চীনবিরোধী বিক্ষোভের পর থমথমে হংকং
খালিয়াজুরী থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, বজ্রপাতে ওই যুবকের মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফন করার ব্যবস্থা হচ্ছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হবে।
ইত্তেফাক/এমআরএম